মোরগ লড়াই
অতীতে আরমেনীয় এবং মুসলমান উভয়েই মোরগ লড়াই দেখে অবসর কাটাত। এমনকি ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ইংরেজ অফিসাররও এই খেলার প্রতি আগ্রহী ছিল। সিরাজী, খোরসানী, সাবজুয়ারী, রামপুরী, বুসারী ও আসিলী ইত্যাদি বিভিন্ন শ্রেনীর মোরগ ছিল। এচাড়া বুলবুল, ময়না ও বউ কথা কও পাখির লড়াইও জনসাধারনের উপভোগ্য ছিল। ষাঁড়ের লড়াই দেখতেও অনেকে উৎসাহী ছিলেন। কবুতরের খেলাও তখন অনুষ্ঠিত হত। কবুতরকে বিভিন্ন নামে ডাকা হত। যেমনঃ গিরিবাজ, সিরাজী, গোলা, জাপ, কনিয়া, মক্ষি ও লোটন। বর্তমানে এ সকল খেলার প্রচলন নেই বললেই চলে।
ঘুড়ি ওড়া
রং-বেরংএর ঘুড়ি ওড়ানো অতীতেরমতো বর্তমানেও সকলের কাছে সমান জনপ্রিয়। |
কুস্তি
সতের শতকের রশিদ খান একজন অভিজাত বংশীয় কুস্তিগীর ছিলেন। ঢাকার প্রত্যেক মহল্লায় দুই একটা কুস্তির আখড়া ছিল। আখড়ায় শারীরিক অনুশীলনের পর প্রশিক্ষনার্থীদের শরীর লাল মাটি দিয়ে দলাই মলাই কর হতো।
সাঁতার
বুড়িগঙ্গায় সাঁতার কাটা অত্যন্ত জনপ্রিয় খেলা। মীরজা মুন্না একাধারে দক্ষ সাতারু এবং অন্যতম কুস্তিগীর ছিলেন। বর্তমানে শহরাঞ্চলে সাঁতার শেখার কিছু প্রতিষ্ঠান রয়েছে।
আধুনিক খেলা ধূলা
বর্তমানে এই জেলায় সব আধুনিক খেলাই প্রচলিত। ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, দাবা, টেবিল টেনিস, বাস্কেট বল প্রভৃতি খেলা জনসাধারনের কাছে অত্যন্ত প্রিয়।
কাবাডি
হা-ডু-ডু বা কাবাডি পুরানো খেলা হলেও এখন পর্যন্ত পল্লী এলাকায় সমান জনপ্রিয়। হা-ডু-ডু বর্তমানে জাতীয় পর্যায়ের খেলা।
দাবা
সারা দেশেই দাবা একটি জনপ্রিয় খেলা। নিয়াজ মোর্শেদ, রানী হামিদ, রিফাত-বিন-সাত্তার, জিয়াউর রহমান প্রমুখরা দাবার উল্লেখযোগ্য তারকা।
ফুটবল
এস কময় প্রতিবছর ঢাকা ষ্টেডিয়ামে আগা খান গোল্ড কাপ এর মতো আন্তজার্তিক পুটবল টূর্নামেন্ট সারা দেশের মানুষকে উদ্দীপিত করে রাখতো। অল্প কিছু সময় প্রেসিডেন্টস গোল্ড কাপ আন্তজার্তিক ফুটবল টুর্ণামেন্ট ঢাকা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও ঢাকা ষ্টেডিয়ামে উল্লেখযোগ্য আন্তর্জাতিক টুর্ণামেন্ট হয়েছিল এশিয়া কাপ, অনুর্ধ ২১ ফুটবল টুর্নামেন্ট।
ক্রিকেট
বর্তমানে ক্রিকেটের জনপ্রিয়তায় অন্যান্য খেলাধূলা ম্রিয়মান হয়ে গেয়ে বলা যায়। স্বাধীনতা পূর্বের ন্যঅয় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়াম পুনরায় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃত পেয়েছে। এছাড়াও মিরপুর জাতীয় ষ্টেডিয়ামও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্টেডিয়ামগুলোতে এখন নিয়মিত অভ্যন্তরীণ ও আন্তজার্তিক ক্রিকেট খেলাসমূহ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
হকি
হকি খেলাও একটি সমান জনপ্রিয় খেলা। আন্তজার্তিক পর্যায়েও বাংলাদেশ হকি খেলায় অংশগ্রহন করে থাকে।
এ্যাথলেটিকস
বর্তমানে এ্যাথলেটিকস একটি ক্রমবর্ধমান জনপ্রিয় কেলা।
শুটিং
কাজী শাহানা পারভীন এই জেলার সেরা শুটার তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
বাংলাদেশের খেলাধূলার সরকারী নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে জাতীয় ক্রীড়া কাউন্সিল। এর সদর দপ্তর হচ্ছে ঢাকায়। এছাড়াও প্রায় ৩০টি ক্রীড়া ফেডারেশন ঢাকার সদর দপ্তর হতেই জেলা ক্রীড়া সমিতিগুলোর মাধমে সারা দেশের খেলাধূলার কার্যক্রম দেখাশোনা ও পরিচালনা করে। এই ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষে রয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন যার সদর দপ্তরও ঢাকায় অবস্থিত। উল্লেখযোগ্য ক্রীড়া ফেডারেশন; বাংলাদেশ বস্কেটবল ফেডারেশন; বাংলাদেশ শুটিং ফেডারেশন; বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন; বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন; বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন; বাংলাদেশ টেনিস ফেডারেশন বাংলাদেশ সুইমিং ফেডারেশন; বাংলাদেশ বক্সিং ফেডারেশন; বাংলাদেশ আর্চারী ফেডারেশন; বাংলাদেশ এমেচার এথলেটিক ফেডারেশন; বাংলাদেশ খো খো ফেডারেশন; বাংলাদেশ তাইকুন্ডু ফেডারেশন।
ঢাকার উল্লেখযোগ্য খেলাধূলার কেন্দ্রগুলো হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা সংলগ্ন আউটার ষ্টেডিয়াম, ন্যাশনাল সুইমিংপুল, মাওলানা ভাসানী হকি ষ্টেডিয়াম, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম, উডেন ফ্লোর জিমনেশিয়াম, ঢাকা জেলা ক্রীড়া সমিতি; মিরপুর জাতীয় স্টেডিয়াম ও তা সংলগ্ন সুইমিংপুল কমপ্লেক্স; মিরপুর জাতীয় ইনডোর ষ্টেডিয়াম; বনানীর আর্মি ষ্টেডিয়াম ও নৌবাহিনীর সুইমিং কমপ্লেক্স। এছাড়াও ধানমন্ডির আবহানী ক্লাব মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ এবং কলাবাগান ক্লাব মাঠেও সারা বছর ধরে বিভিন্ন লীগ ও টুর্ণামেন্টের খেলা চলে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা জেলায় অবস্থিত।
জেলা ক্রীড়া অফিস, ঢাকা
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান,ক্রীড়া ক্লাব,সমিতি,শিশু-কিশোর সংগঠন সমূহের ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলার ব্যাপক চর্চা ও ক্রীড়া মানসিকতার উন্মেষ সাধনের জন্য সারাদেশে ক্রীড়ার ব্যাপক সম্প্রসারণ,মান উন্নয়ন,পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন ৬৪টি জেলায় ক্রীড়া পরিদপ্তর প্রণীত বাৎসরিক ক্রীড়া সূচি অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, ঢাকা কাজ করে চলেছে।
বাৎসরিক ক্রীড়া সূচি ২০০৮-২০০৯ঃ ক) জেলা ক্রীড়া অফিস,ঢাকা ক্রীড়া পরিদপ্তর প্রণীত বাৎসরিক ক্রীড়া সূচি অনুযায়ী জেলায় ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে থাকে। ২০০৮-০৯ অর্থ বৎসরে ক্রীড়ার ৪টি বিষয়ে (হকি, ফুটবল, ভলিবল,ও হ্যান্ডবল) মাসব্যাপী প্রশিক্ষণ এবং ৪টি বিষয়ে (ক্রিকেট,দাবা, এ্যাথলেটিকস ও কাবাডি) প্রতিযোগিতার কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। ক্রীড়ার উক্ত ৪টি বিষয়ে প্রশিক্ষণে জেলার ১২০ জন এবং প্রতিযোগিতায় ৩৭২ জনসহ মোট ৪৯২ জন ছেলেমেয়ে অংশগ্রহন করে।
খ) বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০০৯-২০১০ ঃ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০০৯-২০১০ অর্থবৎসরে ক্রীড়ার ৪টি বিষয়ে (হকি,ক্রিকেট,ভলিবল ও ফুটবল) মাসব্যাপী প্রশিক্ষণ এবং ক্রীড়ার ৪টি বিষয়ে (দাবা, এ্যাথলেটিকস,কাবডি ও সাঁতার ) প্রতিযোগিতার কর্মসূচি গ্রহন করা হয়েছে। যার মধ্যে দাবা প্রতিযোগিতা ইতোমধ্যে ধামরাই উপজেলা জ্যোতি বিদ্যা নিকেতনে গত ৭/১১/০৯ তারিখ বাস্তবায়িত হয় । জনাব মোঃ ফরিদুর রহমান, সহকারী কমিশনার,ভূমি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গত ০২/১১/০৯ তারিখ হতে মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে হকি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হকি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন, জনাব আনন্দ চন্দ্র বিশ্বাস, পরিচালক, ক্রীড়া পরিদপ্তর।
জেলা ক্রীড়া অফিস,ঢাকা এর বার্ষিক ক্রীড়া সূচি ২০০৯-২০১০
ক্রমিক নং | মাস | তারিখ | কর্মসূচীর স্থান | কর্মসূচী | মঞ্জুরীকৃত ক্রীড়া সামগ্রীর ব্যবহার সংক্রান্ত পরিদর্শন | মন্তব্য | ||
প্রশিক্ষণ (মাসব্যাপী) | প্রতিযোগিতা | ক্লাব পরিদর্শন | শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন | |||||
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১ | জুলাই/০৯ ও আগস্ট/০৯ | ০১/০৭/০৯ থেকে ৩১/০৮/০৯ | জেলার আওতাধীন সকল উপজেলা পরিদর্শন ও কর্মসূচীর সম্ভব্য স্থান চিহ্নিত করণ। | -- | -- | ৯ | ৯ | জেলা ও উপজেলা প্রশাসন/শিক্ষা প্রতিষ্ঠান/ ক্রীড়া ক্লাবের সহযোগিতায়। |
২ | সেপ্টেম্বর/০৯ ও আক্টোবর/০৯ | ১৫/০৯-৩০/০৯ ০১/১০-০৬/১০ | ধামরাই ঢাকা সিটি | -- -- | দাবা -- | -- ৩ | -- ৩ | ঐ |
৩ | আক্টোবর/০৯ ও নভেম্বর/০৯ | ০৭/১০-০৬/১১ ০৯/১১-১৬/১১ | ঢাকা সিটি সাভার | হকি -- | -- -- | -- ৩ | -- ৩ | ঐ |
৪ | নভেম্বর/০৯ ও ডিসেম্বর/০৯ | ১৭/১১-০৩/১২ ০৮/১২-১৪/১২ | সাভার কেরাণীগঞ্জ | -- -- | কাবাডি -- | -- ৩ | -- ৩ | ঐ |
৫ | ডিসেম্বর/০৯ ও জানুয়ারি/১০ | ১৫/১২-১৪/০১ ১৭/০১-২০/০১ | কেরাণীগঞ্জ নবাবগঞ্জ | ক্রিকেট -- | -- -- | -- ৩ | -- ৩ | ঐ |
৬ | জানুয়ারি/১০ ও ফেব্রুয়ারি/১০ | ২১/০১-০৩/০২ ০৯/০২-১৫/০২ | নবাবগঞ্জ ঢাকা সিটি | -- -- | এ্যাথলেটিক্স -- | -- ৩ | -- ৩ | ঐ |
৭ | ফেব্রুয়ারি/১০ ও মার্চ/১০ | ১৬/০২-১৫/০৩ ১৮/০৩-২৩/০৩ | ঢাকা সিটি সাভার | ভলিবল -- | -- -- | -- ৩ | -- ৩ | ঐ |
৮ | মার্চ/১০ ও এপ্রিল/১০ | ২৪/০৩-০৫/০৪ ০৭/০৪-১২/০৪ | সাভার দোহার | -- -- | সাঁতার -- | -- ৩ | -- ৩ | ঐ |
৯ | এপ্রিল/১০ ও মে/১০ | ১৩/০৪-১২/০৫ ১৬/০৫-২৪/০৫ | দোহার ঢাকা সিটি | ফুটবল -- | -- -- | -- ৩ | -- ৩ | ঐ |
১০ | মে/১০ ও জুন/১০ | ২৭/০৫-১৭/০৬ | মূল্যায়ন | -- | -- | -- | -- | ঐ |
মোট ১২ মাস | -- | -- | ৪টি | ৪টি | ৩৩ | ৩৩ | -- | |
No comments:
Post a Comment